Social Icons

Home

বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৩

বাংলাদেশের জেলা উপজেলাসমূহ

বাংলাদেশের জেলাসমূহঃ 
জেলা বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ এলাকাভিত্তিক স্তর। কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। প্রশাসনিকভাবে একটি জেলা কোনো-একটি বিভাগের অধিক্ষেত্রভুক্ত।

বর্তমানে বাংলাদেশের ৭টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলা রয়েছে। ১৯৭১-এ বাংলাদেশ প্রতিষ্ঠাকালে জেলার সংখ্যা ছিল ১৮। রাষ্ট্রপতি এরশাদ মহুকুমাগুলোকে জেলায় উন্নীতকরণের প্রক্রিয়া চালু করেন।
১৯৪৭ খ্রিস্টাব্দে পাকিস্তান প্রতিষ্ঠলগ্নে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের জেজলার সংখ্যা ছিল ১৮। ১৯৭০-এ ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহুকুমাকে একটি জেলায় উন্নীত করা হয়। স্বাধীন বাংলাদেশে সর্বপ্রথম পটুয়াখালী মহুকুমাকে একটি জেলায় উন্নীত করা হয়।

প্রতিটি জেলায় বহু সরকারী কর্মকর্তা নিযুক্ত থাকে। তবে জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনারকে জেলার প্রধান সরকারী প্রতিনিধি গণ্য করা হয়। তিনি জেলার প্রধান রাষ্ট্রাচার কর্মকর্তা এবং মন্ত্রী পরিষদ বিভাগের কাছে দায়বদ্ধ। প্রশাসনিকভাবে জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার উপরস্থ বিভাগীয় কমিশনারের নিকট দায়বদ্ধ।

বিভাগ অনুযায়ী বাংলাদেশের জেলাগুলোর তালিকাঃ 

খুলনা বিভাগ
এই বিভাগে মোট ১০ টি জেলা রয়েছে।
বাগেরহাট
চুয়াডাঙ্গা
যশোর
ঝিনাইদহ
খুলনা
কুষ্টিয়া
মাগুরা
মেহেরপুর
নড়াইল
সাতক্ষীরা

চট্টগ্রাম বিভাগ
এই বিভাগে মোট ১১ টি জেলা রয়েছে।
বান্দরবান
ব্রাহ্মণবাড়িয়া
চাঁদপুর
চট্টগ্রাম
কুমিল্লা
কক্সবাজার
ফেনী
খাগড়াছড়ি
লক্ষ্মীপুর
নোয়াখালী
রাঙামাটি

ঢাকা বিভাগ
এই বিভাগে মোট ১৭ টি জেলা রয়েছে।
ঢাকা
ফরিদপুর
গাজীপুর
গোপালগঞ্জ
জামালপুর
কিশোরগঞ্জ
মাদারীপুর
মানিকগঞ্জ
মুন্সিগঞ্জ
ময়মনসিংহ
নারায়ণগঞ্জ
নরসিংদী
নেত্রকোনা
রাজবাড়ী
শরিয়তপুর
শেরপুর
টাঙ্গাইল

বরিশাল বিভাগ
এই বিভাগে মোট ৬ টি জেলা রয়েছে।
বরগুনা
বরিশাল
ভোলা
ঝালকাঠি
পটুয়াখালী
পিরোজপুর

রংপুর বিভাগ
এই বিভাগে মোট ৮ টি জেলা রয়েছে।
রংপুর
দিনাজপুর
গাইবান্ধা
কুড়িগ্রাম
নীলফামারী
পঞ্চগড়
ঠাকুরগাঁও
লালমনিরহাট

রাজশাহী বিভাগ
এই বিভাগে মোট ৮ টি জেলা রয়েছে।
বগুড়া
জয়পুরহাট
নওগাঁ
নাটোর
নবাবগঞ্জ
পাবনা
রাজশাহী
সিরাজগঞ্জ

সিলেট বিভাগ
এই বিভাগে মোট ৪ টি জেলা রয়েছে।
হবিগঞ্জ
মৌলভীবাজার
সুনামগঞ্জ
সিলেট

জেলা পরিষদ
একজন চেয়ারম্যান, পনেরো জন সদস্য ও পাঁচ জন সংরক্ষিত আসনের মহিলা সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়, যারা প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বচিত হন।



উপজেলা
উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ একক। কয়েকটি গ্রাম বা ইউনিয়ন মিলে একটি উপজেলা গঠিত হয় এবং কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয়। বর্তমানে বাংলাদেশের ৭টি বিভাগের অন্তর্গত ৬৪টি জেলায় মোট ৫০০টি উপজেলা রয়েছে।

১৯৮২ সালের ৭ই নভেম্বর স্থানীয় সরকার (উপজেলা পরিষদ ও উপজেলা পুণর্গঠন) অধ্যাদেশ ১৯৮২ বলে প্রথমে উন্নীত থানা পরিষদ গঠন করা হয় এবং থানা পর্যায়ে বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তীকালে উন্নীত থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয়। এ সময়ে বাংলাদেশের প্রায় সমস্ত উপজেলাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক কেন্দ্রে রূপ দেয়া হয়। এই অধ্যাদেশটি ১৯৯১ সালে বাতিল করা হয়। পরবর্তীকালে ১৯৯৮ সালে জাতীয় সংসদে উপজেলা অধ্যাদেশ ১৯৯৮ পাস করে পুনরায় উপজেলা ব্যবস্থা প্রণয়ন করা হয়। কার্যালয় আদেশের মাধ্যমে ১ ফেব্রুয়ারি ১৯৯৮ থেকে এই অধ্যাদেশ কার্যকরী হয়।

উপজেলা পরিষদ একটি উপজেলার প্রশাসনিক দায়িত্বে থাকে।

উপজেলার প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান।
উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার (যদি থাকে) চেয়ারম্যানগণ উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে থাকেন।
ইউনিয়ন/পৌরসভার মোট সদস্যসংখ্যার এক তৃতীয়াংশ মহিলা আসনের জন্য বরাদ্দ থাকে এবং ইউনিয়ন/পৌরসভার মহিলা সদস্যগণ নিজেদের মধ্য থেকে এই সদস্য নির্বাচন করেন।

মেয়াদকাল
উপজেলা পরিষদের মেয়াদকাল মিটিংএর দিন থেকে ৫ বছর। সরকার কর্তৃক মনোনীত একজন সরকারী কর্মকর্তা বা উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) এই পরিষদের সচিব হিসেবে সমস্ত নির্বাহী দায়িত্ব পালন করেন।

স্ট্যান্ডিং কমিটি
সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার নিমিত্তে উপজেলা পরিষদ ৭টি বিষয়ে স্ট্যান্ডিং কমিটি গঠন করে। এগুলো হলো
আইন শৃঙ্খলা রক্ষা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কৃষি, সেচ ও পরিবেশ
শিক্ষা
সমাজ কল্যাণ, নারী ও শিশু উন্নয়ন
যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন।

কার্যক্রম
উপজেলা পর্যায়ের সমস্ত কার্যাবলীকে মূলতঃ সংরক্ষিত ও হস্তান্তরিত এই দুইভাগে ভাগ করা হয়। সংরক্ষিত দায়িত্বের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা, দেওয়ানী ও ফৌজদারী বিচার, রাজস্ব প্রশাসন নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ, বৃহৎ শিল্প, খনন কার্য এবং খনিজ সম্পদের উন্নয়ন ইত্যাদি দায়িত্ব অন্যতম।

অন্যদিকে হস্তান্তরিত দায়িত্বের মধ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, আন্তঃ উপজেলা সড়ক নির্মাণ ও সংরক্ষণ, কৃষি সম্প্রসারণ ও কৃষি উপকরণ সরবরাহ ও সেচ ব্যবস্থা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা ব্যবস্থা নিশ্চিতকরণ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ নিশ্চিতকরণ ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা প্রণয়ন ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত।

তথ্যসূত্রঃ http://bn.wikipedia.org/wiki.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন